১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করলেন পিবিআই। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পিবিআই রাজশাহীর ক্রাইম সিনের একটি টিম মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ করে পরিচয় সনাক্ত করেন।

রাজশাহীর পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এর তথ্য অনুযায়ী, মৃত বৃদ্ধার বাড়ি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছয়জদ্দিন বেপারির মেয়ে সূর্য বেগম ওরফে হেলেনা।

আরও পড়ুনঃ   কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

জানা যায়, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিনের একটি টিম গিয়ে বৃদ্ধার আঙ্গুলের ছাপসহ কিছু গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেন। পরে তারা তথ্য প্রযুক্তির বিশেষ সহযোগিতা নিয়ে তার পরিচয় বের করেন ও পরিবারের সদস্যদের লাশ নেওয়ার জন্য খবর দেন।

আরও পড়ুনঃ   একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, মৃত বৃদ্ধার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST