১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই ইঙ্গিতপূর্ণ বার্তা তামান্নার

অনলাইন ডেস্ক : বলিউডে অন্যতম চর্চিত জুটিদের মধ্যে ছিলেন বিজয় ভার্মা আর অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাদের একসঙ্গে দেখলে চোখে পড়ত গভীর ভালোবাসা; হাত ধরে, আঙুলে আঙুল জড়িয়ে হাজির হতেন নানা অনুষ্ঠানে। অথচ আজ তারা মুখোমুখি পর্যন্ত হতে চান না। এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি; তবে ভক্তদের অনুমান, নিঃশব্দেই আলাদা হয়ে গেছেন এই তারকা যুগল।

আরও পড়ুনঃ   ‘গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল’

ঘনিষ্ঠ সূত্র বলছে, মূলত বিয়েকে ঘিরেই সমস্যা তৈরি হয়েছিল। তামান্না সংসারী হতে চাইছিলেন, কিন্তু বিজয় নাকি সে ব্যাপারে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও, তামান্না নাকি এখনও সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন। তবে ভালোবাসার ওপর আস্থা তিনি হারাননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি চাই কারও জীবনে দুর্দান্ত সঙ্গী হয়ে উঠতে। চাই, আমার প্রিয় মানুষটা যেন মনে করে, পূর্ব জন্মের পুণ্যের ফলেই আমাকে পেয়েছে। জানি না, সেই মানুষটি কে হবেন। তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ   বিয়ে ভাঙতে চাননি, তাও কেন বিচ্ছেদ হয়েছিল অভিনেত্রীর

তাহলে কি পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে প্রেম ভাঙার ইঙ্গিত দিলেন তামান্না? আর কি তিনি নতুন সম্পর্ক খুঁজছেন? উত্তর সময়ই দেবে, মনে করছেন তার ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১০

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১১

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১২

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৩

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৪

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৫

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৬

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৭

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

২০

Design & Developed by: BD IT HOST