৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে । শনিবার রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে মারেজান বেগম (৬২) নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। মারেজান বেগমের স্বামীর নাম নজরুল ইসলাম।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগমের মেয়েদের বিয়ে হয়ে গেছে। অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গেছেন তার স্বামী নজরুল ইসলাম। বাড়িতে একাই ছিলেন মারেজান বেগম। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে দেখেন, ঘরে গলাকাটা অবস্থায় মারেজানের লাশ পড়ে আছে।

আরও পড়ুনঃ   বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে রাজশাহী’র সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকাল ১০টার দিকে ওই নারীকে বাড়ির বাইরে দেখেছেন প্রতিবেশীরা। তারপর তাকে কেউ দেখেননি। তারা ধারণা করছেন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় খুনের ঘটনা ঘটেছে। তবে কেন এই হত্যাকাণ্ড সে ব্যাপারে তারা এখনও কিছু জানতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

এ ব্যাপারে নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST