২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘সে আমার’— শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?

অনলাইন ডেস্ক :  ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’

আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ফের জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমণি— তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন পরীমণি! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমণি!

আরও পড়ুনঃ   অপেশাদারিত্ব নয়, অপমানিত হয়ে ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা

মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’— উত্তরে পরীমণি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

অন্য একজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” জবাবে পরীমণি মজা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’

তবে নায়িকার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। যদিও পরীমণি স্পষ্ট জবাব দেননি— আদতে কার কথা বুঝিয়েছেন পোস্টে।

আরও পড়ুনঃ   আমার দায়িত্ব যদি স্বামী না নেয়, তাহলে অন্য ছেলে নিবে: আদালতে সানাই মাহবুব

এটাই প্রথমবার নয়। এর আগেও পরীমণি নিজের সম্পর্ক নিয়ে মজার ছলে এমন নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এরই মধ্যে নায়িকার প্রেম নিয়ে নানা গুঞ্জন প্রায়ই শোনা গেছে। কখনও সহকর্মী গোলাম হোসেন, আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এরই মধ্যে তার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST