২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে চলতি মাসে বেশ কয়েক দিন ধরেই অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কাজ করছে লিটন দাসরা।

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘আগেও বললাম যে এখানকার কন্ডিশনের মতো ওখানেও হওয়ার চান্স আছে। তো কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি। একটা ম্যাচও খেলেছি আমরা। আর আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে ওখানে কন্ডিশন কী হতে পারে। চেষ্টা করব কন্ডিশনটা কাজে লাগিয়ে যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি।’

আরও পড়ুনঃ   বিশ্বের সেরা ৫ ফ্র্যাঞ্চাইজির তালিকায় আইপিএলের ৩ দল

নেদারল্যান্ডস সিরিজে এক্সপেরিমেন্টের সুযোগ থাকছে কি না? এমন প্রশ্নের জবাবে লিটন বললেন, ‘না! দেখেন যেকোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম। হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না। তবে যদি ভালো উইকেটে ক্রিকেট হয়, তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই দুই সাইডেই চ্যালেঞ্জ থাকবে… আর অবশ্যই যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই সুযোগ থাকে কিছু ক্রিকেটার দেখার, আমরা দেখব। তবে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। আপনাকে জেতার জন্যই যেতে হবে।’

আরও পড়ুনঃ   ঈদের পর কাল থেকে অফিস খুলছে, চলবে নতুন সময় অনুযায়ী

পাওয়ার হিটিং কোচ নিয়ে লিটন বলেন, ‘এক-দুই দিন বা সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলি, অলমোস্ট সাত-আট বছর ধরে হয়ে গেছে, কারো কারো ১০ বছর হয়ে গেছে। তো সবার একটা প্যাটার্ন তো থাকে। যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে। তার ভেতরে চেষ্টা করতেছে যে ভিন্ন কিছু আনার জন্য।’

‘বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে। কোনো কিছু তো এক-দুইদিনে চেঞ্জ হয়ে যায় না। যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি, হয়তবা অদূর ভবিষ্যতে পরিবর্তন হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছুরিকাঘাতে নিজ স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

১১

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

১২

পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি

১৩

দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

১৫

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

১৬

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

বগুড়া সদর আসনে উপনির্বাচনে, বিএনপি-জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

১৮

রাজশাহীর সিল্কপাড়ায় ঈদের আমেজ

১৯

রাজশাহীতে বাসের ধাক্কায় দুই রিকশাচালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST