২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশকে হারানো সহজ হবে না’

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এই সিরিজ তাদের জন্য সহজ হবে না, এমনটাই মনে করছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

যদিও বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডসকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। সিলেটে আজ বৃৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেছেন, ‘এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’

আরও পড়ুনঃ   বাস শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীতে বিক্ষোভ

‘আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।’-যোগ করেন তিনি।

এশিয়ার বাইরের দলগুলোর জন্য বাংলাদেশে খেলা বেশ চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ অবশ্য সিরিজ শুরুর আগেই অনুধাবন করতে পারছেন ডাচ অধিনায়ক। তবে দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান তারা।

আরও পড়ুনঃ   পিএসএল-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি দেবে পিসিবি

অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পান। আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST