২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন কারাগারে

অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৩ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড শেষে সাথীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।

আবেদনে বলা হয়, মামলার আসামি মো. নাসির উদ্দিন সাথী, মাই টিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে থেকে নিজের প্রভাব ও প্রতিপত্তি ব্যবহার করেছেন। দলীয় ও ব্যক্তিগত স্বার্থে তিনি আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে হিংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করেন। এতে তিনি মামলার নিহত ব্যক্তি মো. আসাদুল হক বাবু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তিনি আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য ও প্রচার চালান। জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে রাখা জরুরি। জামিনে মুক্তি পেলে তার পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে এবং তদন্তকাজে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬

নাসির উদ্দিন সাথীর পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন।

তিনি আদালতে বলেন, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলার বাদীও অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছেন, ভুল তথ্যে তাকে আসামি করা হয়েছে। বাদী আরও জানিয়েছেন, আসামি জামিন, অব্যাহতি বা খালাস পেলে তার কোনো আপত্তি নেই। আন্দোলনের সময় প্রতিটি মিডিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সবকটি গণমাধ্যমেই বিষয়টি প্রচারিত হয়েছে। তাই তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

তিনি বলেন, জামিন পেলে দেশের বাইরে যাবেন না বা পলাতক হবেন না। এছাড়া তিনি অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছেন।

রাষ্ট্রপক্ষে কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধীত করে বলেন, এটি একটি হত্যা মামলা। আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   বগুড়ায় ছাত্রলীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান সাথীর জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোঁড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছুরিকাঘাতে নিজ স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

১১

পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি

১২

দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

১৪

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

১৫

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৬

বগুড়া সদর আসনে উপনির্বাচনে, বিএনপি-জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

১৭

রাজশাহীর সিল্কপাড়ায় ঈদের আমেজ

১৮

রাজশাহীতে বাসের ধাক্কায় দুই রিকশাচালক নিহত

১৯

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

২০

Design & Developed by: BD IT HOST