২০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। কমিশনার মহোদয় কিশোর অপরাধ, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ   সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়,সভায় জুলাই ২০২৫-এর অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক, কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় মে ২০২৫ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম এসআই (নি:) ছাদেকুর রহমান ও প্রথম এএসআই (নি:) আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও ১০ জন পুলিশ অফিসার যথাক্রমে টিএসআই আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্ত, এসআই (নি:) আব্দুল করিম, এসআই (নি:) শাহ্ আলম, এসআই (নি:) আব্দুল হাকিম সরকার, এসআই (নি:) মোস্তাক আহম্মেদ, এসআই (নি:) ফারুক আহমেদ, এসআই (নি:) সাহাবউদ্দীন-আল-ফারুক, এসআই (নি:) জাকির হোসাইন এবং এসআই (নি:) মিজানুর রহমানকে তাদের পারফরমেন্স এর ভিত্তিতে অর্থ পুরস্কারে পুরুস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ   রেবেকা সুলতান মনি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ১জনের যাবজ্জীবন

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১১

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৩

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১৪

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১৫

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১৬

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST