১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে শাওন

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পনি কাটলেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই অভিনেত্রী গত ৫ আগস্টের পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে আটক হয়েছিলেন। ডিবি হেফাজত থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সমসাময়িক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে তিশাকে উদ্দেশ্য করে টিপ্পনি কেটে শাওন বলেছেন, ‘নাটক কম করো পিও’।

রোববার (১০ আগস্ট) দুপুরে ফেসবুকে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।’

আরও পড়ুনঃ   শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

তিশার সঙ্গে আওয়ামী লীগের মন্ত্রীর ভালো সম্পর্ক ছিলে উল্লেখ করে শাওন আরও লেখেন, ‘আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

আরও পড়ুনঃ   শৌচাগারে নায়িকার গোপন ভিডিও ধারণের চেষ্টা, ধরা পড়লেন টেকনিশিয়ান

পোস্টের শেষে তিশাকে উদ্দেশ্য করে শাওন বলেন, ‘নাটক কম করো পিও’।
এদিকে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে দেওয়া সাওনের সেই স্ট্যাটাস মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এর প্রতিক্রিয়ায় এখনও পাল্টা কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১০

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১২

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১৩

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৪

১৫

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৬

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৭

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST