২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রেলকে সাজানো হবে পরিকল্পিতভাবে : শেখ মইনউদ্দিন

নাটোর প্রতিনিধি : রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলপথগুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার। লাভ-লোকসান, যাত্রী ও পণ্য পরিবহন সব দিক বিবেচনায় এনে ডিসেম্বরের মধ্যেই একটি সমন্বিত গবেষণা শেষ হবে। তার ওপর ভিত্তি করেই রেলপথকে সাজানো হবে পরিকল্পিতভাবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

আরও পড়ুনঃ   ৩য় বারের মত নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

তিনি বলেন, যে রুটগুলো বছরের পর বছর লোকসানে চলছে, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনে সেগুলো তুলে প্রয়োজনীয় স্থানে লাইন স্থাপন করা হবে। সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলকে একটি ব্যবসাবান্ধব পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এতে জেলাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে।

শেখ মইনউদ্দিন বলেন, শুধু যাত্রী পরিবহন নয়, আমরা পণ্য পরিবহনের ক্ষেত্রেও রেলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দেশের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রেলকে কেন্দ্র করে একটি নতুন কাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বছরের শেষ নাগাদ গবেষণা শেষে নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পথে যাওয়া যাবে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

পরিদর্শনকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১০

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১১

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১২

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৩

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৬

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৭

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST