২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মেয়ের নিরাপত্তায় বন্দুক রাখতে চেয়েছিলেন রিচা চাড্ডা

অনলাইন ডেস্ক : মা হওয়া প্রতিটি নারীর কাছেই এক অনন্য অনুভূতি। আনন্দ, উদ্বেগ আর অসীম দায়িত্বের মিশেল। সেই পথেই হেঁটেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

তবে নায়িকার মাতৃত্বযাত্রা মোটেও সহজ ছিল না। সন্তানকে নিয়ে শুরুর দিন থেকেই ছিল দুশ্চিন্তা। এমনকি মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে বন্দুক রাখার কথাও ভেবেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি লিলি সিংয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন খোলামেলা স্বীকারোক্তি করেছেন রিচা। জানিয়েছেন, গর্ভাবস্থার শুরু থেকেই তিনি ছিলেন আতঙ্কে। বিশ্বজুড়ে যুদ্ধ, হিংসা, বোমা বিস্ফোরণ, দুর্ঘটনা—সব মিলিয়ে এমন পরিবেশে সন্তান মানুষ করা নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   আমার কোনো আক্ষেপ নেই : তিশা

২০২৪ সালের ১৬ জুলাই কন্যাসন্তান জুনাইরার জন্ম দেন রিচা। তবে মেয়ের জন্মের পরও সেই আতঙ্ক পুরোপুরি কাটেনি।

অভিনেত্রীর কথায়, ‘এই সময়ে ভারতে একটি মেয়ের জন্ম হওয়াটা নিজেই একটা বড় চিন্তার বিষয় ছিল আমার কাছে। এমনকি মাথায় এসেছিল বাড়িতে বন্দুক রাখার কথাও। তবে এখন আর সেসব ভাবি না। বরং ভাবি, মেয়েকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলব।’

গর্ভাবস্থার মানসিক টানাপোড়েন নিয়েও মুখ খুলেছেন রিচা। বলেন, ‘গর্ভধারণ করার পরও মনে হতো—এই সিদ্ধান্তটা কি ঠিক? কারণ একজন স্বাধীনচেতা নারী হিসেবে বুঝতে পারি, সন্তান মানে এক বিশাল দায়িত্ব। প্রথম ছয় মাস শুধু খাদ্যের জন্যই সে পুরোপুরি নির্ভরশীল থাকবে আমার উপর। এমন এক জীবনের জন্য আমি তৈরি তো?’

আরও পড়ুনঃ   বড় পর্দা থেকে দূরে কী করছেন অভিনেত্রী আরতি ছাবরিয়া

তবে সময়ের সঙ্গে বদলেছে রিচার মানসিকতা। এখন তার লক্ষ্য, মেয়েকে আত্মনির্ভর ও সাহসী মানুষ হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য, রিচা চাড্ডাকে জুলেটজেটে দেখা গেছে সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে, যেখানে তিনি ‘লাজ্জো’ চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, তার স্বামী আলি ফজলকে জুলেটজেটে দেখা গেছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST