১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের আম গাছের পাতা ছাগল খাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় রুহুল আমিন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন দিগরাম ঘুন্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে। আটককৃতরা হলেন সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খেয়ে ফেলে। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভাপতির পক্ষে কথা বলায় রুহুল আমিনকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এ সময় রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন। পরে তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   সোহেল হত্যা মামলার আসামী আটক

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST