১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে আদিবাসী পল্লীতে ২০ হাজার টাকায় শিশু বিক্রি

তানোর প্রতিনিধি : রাজশাহী তানোর উপজেলা সরঞ্জয় ইউনিয়নের আদিবাসী পল্লী গ্রামে বাপ্পি টুডু নামে এক বছরের শিশু বাচ্চাকে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ওই শিশুর বাবা শ্রী মানিয়েল টুডু বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে তারার থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, মানিলের মা ফেলমিনা হেমরম (৪০), তার বোন জোসনা টুডু (২৮) ও বোন জামাই জয়নাল হেমরম (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা সরঞ্জয় ইউনিয়নের নবনবী গ্রামের আদিবাসী পল্লীর শ্রী মনিয়েল টুডু চাকরি সুবাদে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তার মা ফেলমিনা হেমরম, তার স্ত্রী ময়না হেমরমসহ তার দুই সন্তান থাকেন। অভাব অনটনের সংসারে তার মা ফেলমিনার সঙ্গে তার স্ত্রী ময়না পারিবারিক দ্বন্দ্বের কারনে ময়না রাগ করে গত ২০ দিন আগে তার বাপের বাড়িতে দুই সন্তান রেখে চলে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে নারী চিকিৎসক ও তার বাবাকে ‘অপহরণ’: সিরাজগঞ্জের সড়কে ফেলে যায় বাবাকে

মানিয়েল টুডু বলেন, আমার মায়ের অত্যাচারে আমার স্ত্রী রাগ করে দুই সন্তানকে রেখে বাপের বাড়িতে চলে যায়। আমি ঢাকায় কুরিয়ার সার্ভিসে চাকুরী করি।

মাঝে মধ্যে আমার মাকে ফোন দিয়ে আমার দুই সন্তানর খোজখবর নিতাম। মা সবসময় বলতো দুই সন্তান ভালো আছে। আমার বাড়িতে না থাকায় আমার মা বোন ও বোন জামাই মিলে টাকার বিনিময়ে আমার এক বছরের ছোট সন্তান বাপ্পি টুডুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। আমি ঈদের ছুটিতে বাড়ি এসে সব কিছু জানতে পারি। তানোর থানা ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পেয়েছি বাচ্চা উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST