২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৯ উইকেটের বিশাল জয়ে শক্তিশালী হয়ে ফিরল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : হার দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা। বল হাতে আল ফাহাদের বিধ্বংসী স্পেলের পর ব্যাট হাতে ১৩০ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন জাওয়াদ আবরার।

সফরকারীদের দেওয়া ২১২ রান তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারীরা।

আজ (সোমবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আল ফাহাদ একাই তুলে নেন ৬ উইকেট।

রান তাড়ায় আবরারের সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকিমের অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে ৩৪ দশমিক ১ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুনঃ   সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা

রান তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। মাথুলানের বলে ডুলনিথ সিগেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কালাম সিদ্দিকী। টাইগার এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৫ রান। তিনে নামা আজিজুল হাকিম আর জাওয়াদ আবরার মিলে আর কোনো উইকেটের পতন হতে দেননি। দুজনের ১৮০ বলে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৪ চার ও ৬ ছক্কার মারে ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। এ ছাড়া আজিজুল হাকিম টিকে ছিলেন ৮৯ বলে ৬৯ রানে। এর আগে আল ফাহাদের তোপে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল লঙ্কান যুবারা। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান এসেছে লঙ্কান এই ওপেনারের ব্যাট থেকে।

আরও পড়ুনঃ   পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, অনুষ্ঠিত হবে মে-জুনে

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও কয়েকটি সাফল্য পায় সফরকারী বোলাররা। ফাহাদের সঙ্গে সাফল্য পান ইমনরাও। দলীয় পঞ্চাশের আগেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫০ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ভর করে কিছুটা লড়াই করেছে লঙ্কানরা।

বাংলাদেশি বোলারদের মধ্যে আল ফাহাদ একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১০

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১১

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১২

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৪

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৯

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST