২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ৭

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ঘটা এ বিস্ফোরণের জেরে দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে এবং ধংসস্তূপের তলায় চাপা পড়েন অনেকে। অবশ্য অল্প সময়ের মধ্যেই অবশ্য উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন তৎপরতা শুরু করেন এবং নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   আফ্রিকাজুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ, বৈশ্বিক জরুরি অবস্থা জারি

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) ঘাঁটি। আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর প্রতি অনুগত টিটিপির সঙ্গে ২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

কিন্তু ২০২২ সালের নভেম্বরে এই চুক্তি ভেঙে যায় এবং তারপর থেকে সন্ত্রাসী হামলার হার বাড়িয়ে দেয় টিটিপি।

আরও পড়ুনঃ   সাইবার হামলা: ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১০

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১১

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৭

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৮

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৯

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

২০

Design & Developed by: BD IT HOST