১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদে প্রকাশ্যে এলেন তালেবান প্রধান আখুন্দজাদা

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছেন। আফগান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আখুন্দজাদা কয়েক হাজার মুসল্লির সঙ্গে ঈদের নামাজ পড়েছেন। এতে ইমামতি করেছেন তিনি।

২০১৬ সালে তালেবানের প্রধান পদে নিযুক্ত হন আখুন্দজাদা। তবে তিনি প্রকাশ্যে খুব বেশি আসেন না। ২০২১ সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনী আফগানিস্তান থেকে চলে যায় তখন তার নেতৃত্বে দেশটির ক্ষমতা দখল করে তালেবান।

দলটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কান্দাহারের সবচেয়ে বড় মসজিদে আখুন্দজাদার নেতৃত্বে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ   গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

আজ বুধবার (১০ এপ্রিল) আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, কান্দাহারের এই ঈদের নামাজে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। এই কান্দাহারকেই তালেবানের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়।

মসজিদটির খোলা স্থানে জড়ো হন হাজার হাজার মানুষ। আখুন্দজাদা আসায় সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষকে মসজিদটির প্রধান ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আখুন্দজাদা এতটাই আড়ালে থাকেন যে নেট দুনিয়ায় শুধুমাত্র তার একটি ছবি পাওয়া যায়। তিনি যেখানে যান সেখানে সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। এছাড়া সাধারণ মানুষকেও তার কোনো ছবি তুলতে দেওয়া হয় না।

আরও পড়ুনঃ   রমজানবার্তায় গাজায় ‘ঘৃণ্য অপরাধের’ অবসান চাইলেন সৌদি বাদশাহ

কান্দাহারে আজ ঈদের নামাজ পড়ালেও আখুন্দজাদাকে স্বশরীরে কেউ দেখতে পাননি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, লাউড স্পিকারে আখুন্দজাদার খুতবা প্রচার করা হয়।

আজকের দেওয়া খুতবাতে সাধারণ আফগানিদের শরীয়াহ আইন মেনে চলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

২০২১ সালে পুনরায় ক্ষমতা দখলের পর তালেবান সরকারের অধীনে তৃতীয় ঈদ পালন করেছেন সাধারণ আফগানিরা। ঈদে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST