৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ষণের জন্য দায়ী কে, জানালেন শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক : মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বারবার এ ধরনের পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন তিনি।

শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন তিনি।

মাগুরার ঘটিনাটি পুরো দেশকে স্তম্ভিত করেছে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ লিখেন, এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বার বার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি।

আরও পড়ুনঃ   নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

তিনি লিখেন, প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সাহস পায়! অপরাধীরা জানে, এদেশে টাকা দিয়ে সব ‘ম্যানেজ’ করা যায়। তাইতো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না।

পোস্টের শেষে তিনি লিখেন, যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচারব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে! অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই। কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই, যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না; যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে; যে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে।

আরও পড়ুনঃ   ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েব

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতোদিনের ব্যর্থতার দায় কার?-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST