২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয়

অনলাইন ডেস্ক : পিরিয়ড নারীদের শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বেশিরভাগ নারীই এ বিষয়টি নিয়ে লোক চক্ষুর সামনে হীনম্মন্যতায় ভোগে। এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে।

পবিত্র এ মাসে সকল মুসলিম নারীই রোজা রাখেন। কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কী করবেন বুঝে উঠতে পারেন না।

অনেকের ক্ষেত্রে দেখা যায়, রোজা আছেন কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে। এই সময় করণীয় কী সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে।

যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না। (সূরা বাকারা : ২২২)

আরও পড়ুনঃ   বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ শেষে মুসল্লিদের দোয়া প্রার্থনা

তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে তার বিরত থাকা উচিত। পরে এ রোজা কাজা আদায় করে নিতে হবে তাকে।

পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়িড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকেও বিরত থাকতে হবে তাকে। এটা তাকওয়ার পরিচায়ক। (সুরা হজ : ৩২)।

ইসলাম ধর্মবিদরা মনে করেন, দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। খাবার ও পানি গ্রহণের এ বিরতি রোজা হিসেবে নয়, বরং তা রোজার সম্মানার্থে করতে হবে।

আরও পড়ুনঃ   অসহযোগের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি, দোয়া দরূদ পড়া, তাসবিহ-তাহলিল—সবই স্বাভাবিকভাবে করবেন। এসময় সেহরি-ইফতারেও শরিক হওয়া যাবে। তবে অবশ্যই নারীদের এসময় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বোক্ত হায়েজ বা পিরিয়ড চলাকালীন নারীর বিধানের মতোই। তিনিও পবিত্র না হওয়া পর্যন্ত রোজা রাখতে পারবেন না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST