৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ের ধারায় ফিরলো চেন্নাই

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করতে ঢাকায় আসায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে চতুর্থ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ঐ ম্যাচে হায়দারাবাদের কাছে ৬ উইকেটে হেরেছিলো চেন্নাই। তবে গতরাতে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিজের ফেরার ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।

আরও পড়ুনঃ   এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রানের পাহাড় গড়া কোলকাতা। কিন্তু গতকালের ম্যাচে চেন্নাইয়ের বোলারদের সামনে অসহায় ছিলো কোলকাতার ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি পুঁিজ পায় কোলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আগের ম্যাচে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ১৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এতে চলতি আসরে ৪ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকারী এখন ফিজ।

১৩৮ রানের টার্গেটে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬৭ রানে ১৪ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৫ ম্যাচে চেন্নাইয়ের তৃতীয় জয়। ৪ ম্যাচে প্রথম হারের স্বাদ নিলো কোলকাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST