৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

অবশেষে ধনুশের কাছে ডিভোর্স চাইলেন ঐশ্বর্য

অনলাইন ডেস্ক : শত চেষ্টার পরেও জোড়া লাগল না ভাঙা সম্পর্ক। পাকাপাকিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত। দুবছর আগে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। সেই খবরে হতবাক হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি, এক ছাদের তলায় না থাকলেও কাগজে কলমে স্বামী-স্ত্রী হিসাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। তবে এবার পারস্পরিক বোঝাপড়ায় ডিভোর্সের পথে হাঁটছেন তারা।

সূত্রের খবর, ১৩ বি ধারায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ধনুশ-ঐশ্বর্য। শিগগিরই চেন্নাইয়ের পারাপারিক আদালতে তাদের বিচ্ছেদ মামলার শুনানি হবে। যদিও মেয়ের ডিভোর্সের সিদ্ধান্তে খুশি নন রজনীকান্ত। মেয়ে-জামাইয়ের সংসার জোড়ার চেষ্টা করেও ব্যর্থ হন থালাইভা।

দুই পুত্র সন্তানের বাবা-মা ধনুশ ও ঐশ্বর্য। তাদের বিচ্ছেদের ঘোষণা অনেকের কাছেই মেনে নেওয়া সহজ ছিল না। ২০২২ সালের ১৮ জানুয়ারি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন ধনুশ আর ঐশ্বর্য। যৌথ বিবৃতি দিয়ে তারা জানিয়েছিলেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথচলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।

আরও পড়ুনঃ   হামের চিকিৎসা ব্যবস্থা দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক ও ডিসি

২০০৪ সালে গাঁটছড়া বাঁধেন ধনুশ ও প্রবীণ অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য। দুই ছেলে যাত্রা (২০০৬) ও লিঙ্গারের (২০১০) বাবা-মা এই প্রাক্তন তারকা দম্পতি। ‘ভাই রাজা ভাই’, ‘৩’-র মতো ছবির পরিচালক ঐশ্বর্য। অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধনুশ। দুজনের বড় ছেলের বয়স এখন ১৮, ছোট ছেলের ১৪।

আরও পড়ুনঃ   নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব: শিক্ষা উপদেষ্টা

বিচ্ছেদের পর ঐশ্বর্য ‘লাল সালাম’ দিয়ে পরিচালনায় কামব্যাক করেন। এতে রজনীকান্ত মইদিন ভাইয়ের চরিত্রে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ধনুশকে সর্বশেষ ক্যাপ্টেন মিলার ছবিতে দেখা গিয়েছিল যা ৯ ফেব্রুয়ারি প্রাইম ভিডিয়োয় মুক্তি পায়। সঙ্গীত সম্রাট ইলাইয়ারাজার বায়োপিক নিয়ে এখন ব্যস্ত ধনুশ। এটি পরিচালনা করবেন অরুণ মাথেশ্বরন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST