১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে জামিনে এসে বাদিকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন মামলার বাদি ও ভিক্টিম। মঙ্গলবার বিকালে তানোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য তুলে ধরে মামলার বাদি মোহন মন্ডল বলেন, গত ৫ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ গ্রামে বাদির বাড়ির সামনে জড়ো করে রাখা গরুর গোবর সরাতে বলায় প্রতিবেশী আসামীগন পূর্বপরিকল্পীত ভাবে লাঠি সোটা নিয়ে আমার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে।

তিনি বলেন, গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় আমার মেয়ে আয়েশা খাতুন ও স্ত্রী রাফেজা বেগমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ মামলার ১নং আসামী আনিসুর রহমানের পুত্র কাফি (৫৩) কে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী বর্তমানে রাজশাহী জেল খানায় আটক রয়েছে। ওই মামলার ২নং আসামী মাফিয়া বেগম (৫০) ও তার স্বামী মামলা ৩নং আসামি আনিসুর রহমান (৬০) এবং তার ১নং আসামী কাফির স্ত্রী হাসি খাতুন (৩০) আদালত থেকে জামিনে এসে সহযোগী প্রতিবেশী ১নং আসামীর চাচা মুনসুর রহমান (৬২) ও চাচী আসমা বেগমের সাথে যুক্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে বলছে মামলা তুলে না নিলে তুদেরকে আবার পিটাবো, নয়তো ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করবো।

আরও পড়ুনঃ   রাজশাহী টিটিসি পরিদর্শন করলেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আসামীদের এমন হুমকির কারনে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন পার করছি। যেকোন সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। বিষয়টি তানোর থানা পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, হুমকির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আমার সাথে অসহজন্নমূলক আচরণ করে আমার অভিযোগ না নিয়ে আমাকে থানা থেকে বের করে দেন। তিনি বলেন, আসামীদের হুমকির মুখে আহত আমার মেয়ে আয়েশা খাতুন চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারছে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   ভিনিসিয়াসের জোড়া গোলে মিউনিখের সাথে ড্র করলো রিয়াল

যোগাযোগ করা হলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, আমি তো তাকে অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেছি জানিয়ে তিনি বলেন উনাকে পাঠিয়ে দেন এবং অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৩

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৪

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৫

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৬

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৭

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST