১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিইউতে সাইফ আলি খান

অনলাইন ডেস্ক : নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বুধবার রাতে হামলাকারীরা ছয় বার ছুরিকাঘাত করে নায়ককে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। ইতোমধ্যে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে; এরপর তাকে নেওয়া হয়েছে আইসিইউতে।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ শিরদাঁড়ার বেশ আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার অবস্থা স্থিতিশীল এবং সুস্থ আছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

আরও পড়ুনঃ   ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!

সাইফের চিকিৎসক নীরজ উত্তমণির বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তিনি সুস্থতার পথে। অপারেশন শেষ, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক এও জানিয়েছেন, হয়ত দুই-একদিনের মধ্যে সাইফকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে। ইনজুরি গভীর ছিল, কিন্তু আমাদের দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।

আরও পড়ুনঃ   পাওরি গার্ল থেকে সফল অভিনেত্রী, কে এই তরুণী দানানির?

এদিকে বৃহস্পতিবার দুপুরে সাইফের সহযোগী দলের সদস্যরা এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপদ মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST