১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : প্রায় চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে এ এফ হাসান আরিফকে শেষ বিদায়

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটিকে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ   আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। যাত্রীরা স্টেশনে-ট্রেনে অপেক্ষা করছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমর একুশে বইমেলার সমাপনী আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

বাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখ

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ইদ সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

১০

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

১১

নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

রাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

১৯

আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST