১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লালপুরে ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নিল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য হলেন জহুরুল ইসলাম গোপ্পী (৫৫)। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে এবং ঈশ্বরদী ইউপির সাবেক সদস্য।

আরও পড়ুনঃ   আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরও বেশি : শফিকুর রহমান

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল নাটোর থেকে মোটরসাইকেলে করে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এলে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

ওসি নুরুজ্জামান বলেন, অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১০

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১২

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৪

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৫

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৬

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৭

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৮

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৯

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST