১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফারুক হাসান ছাত্রদল নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন

অনলাইন ডেস্ক : শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে দুর্বৃত্তদের হামলায় আহত গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান ছাত্রদল নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ফারুক হাসান হামলাকারীদের নাম পরিচয় না জেনেই প্রথমে ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে তিনি এ বক্তব্যের দায় চাপিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান এর উপর। এটি মূলত, ফারুক হাসানের কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুনঃ   বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

বিবৃতিতে আনিছুর রহমান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের কোনো নেতা ছাত্রদলকে জড়িয়ে বক্তব্য দেবেন এটি কল্পনাপ্রসূত ও অবান্তর। ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের দায় জাতীয় বিপ্লবী পরিষদের উপর চাপানোর সুযোগ নেই। এটি স্বাভাবিক রাজনৈতিক কাণ্ডজ্ঞান। কেউ অহেতুক দাবি করে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করতে পারেন না। এটি লাগামহীন ও বেফাঁস কথা বলার অভ্যাস থেকে হতে পারে অথবা কোনো চক্রান্ত হতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি এরকম অভ্যাস ভারতের দালাল শেখ হাসিনার ছিল। তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করে তাদের ঘায়েল করার অপচেষ্টা করেছিলেন।

আরও পড়ুনঃ   জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন: বিএনপি নেতা মামুন

বিবৃতিতে আরও বলা হয়, হামলার বিষয়ে ফারুক হাসানের বক্তব্যের স্থিরতা নেই। তিনি ছাত্রদলকে জড়ানোর পর একই হামলাকারীদের জাতীয় বিপ্লবী পরিষদের লোক বলেও দাবি করেছেন। তার এ দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে বিরতিহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অথচ জাতীয় বিপ্লবী পরিষদ শুরু থেকেই ভিডিও ফুটেজ সরবরাহসহ হামলাকারীদের নাম পরিচয় গণঅধিকার পরিষদকে জানিয়েছে। হামলাকারীদের প্রকৃত পরিচয় ও নেপথ্যে কে বা কারা জড়িত তাও তারা অবহিত।

বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন আনিছুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST