২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মদের বোতল নিয়ে বিতর্কের মুখে ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা টেলিভিশনে ‘মা’ সিরিয়ালের কথা নিশ্চয়ই মনে আছেন অনেকের। সিরিয়ালে এক অসহায় সন্তান ঝিলিকের চরিত্র সে সময় ব্যাপকভাবে দর্শকের মন কাড়ে, তৈরি হয় সে চরিত্র নিয়ে দর্শকমনে এক আবেগের জায়গা।

ঝিলিকের চরিত্রটি তখন শিশুশিল্পী হিসেবে ফুটিয়ে তুলেছিলেন তিথি বসু। কিন্তু তাতে কি, দর্শকের কাছে তার পরিচিতি সেই ঝিলিক হিসেবেই। তখনকার সেই ছোট্ট ঝিলিক দর্শকের চোখের আড়ালে কবে বড় হয়ে গেছেন তা অনেকেই টের পাননি।

সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকেন তিথি। রয়েছে তার লাখো অনুরাগী সংখ্যা। তাদের মাঝে কখনো বিভিন্ন সাজ-ভূষায় মেলে ধরেন নিজেকে; কখনো সাহসী অবতারেও মেলে ধরেন। কিন্তু এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যাতে রীতিমতো বিতর্কের মাঝে পড়েছেন ঝিলিক খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

সড্যই জীবনের ২৪ বসন্ত পার করলেন তিথি। আর এই জন্মদিবস ঘিরেই যত বিতর্ক! বিষয়টি খুলে বললে, সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন তিথি। তাতে দেখা যায়, জন্মদিনের সেলিব্রেশনে মদের বোতলে চুমু খাচ্ছেন তিনি। আরেক হাতে জন্মদিনের কেক।

তিথির সেই পোস্টের মন্তব্য ঘরে রীতিমতো ছি-ছি করতে থাকে লোকজন। এক নেটিজেন লেখেন, ‘এটা কি নারী-স্বাধীনতা?’ অপর একজন লেখেন, ‘বাঙালি সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’ যদিও এসব কোনো মন্তব্যের জবাব দেননি তিথি।

আরও পড়ুনঃ   শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো, অভিনেত্রীকে সাজিদ খান

অতীতে নাকি পর্নস্টার তকমাও পেয়েছেন তিথি। একবার এমন কটাক্ষ নিয়ে তিথি বলেছিলেন, ‘ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি, এত ট্রোলিং এর শিকার হয়েছি, কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার?’

পোশাক নিয়েও কোনো ছুঁতমার্গ নেই তিথির। অভিনয় এখন তাকে সেভাবে টানেও না। বরং সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েনসার হিসেবেই নিজের ক্যারিয়ার সাজাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST