৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বেশির ভাগ কাজ করে দিলেন বোলাররাই। প্রতিপক্ষকে আটকে রাখলেন অল্পতে।
ওই রান তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হক তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি সামলে নেয় তারা, পায় জয়।

শুক্রবার দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ব্যাট করে ১১৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। রান তাড়ায় নেমে ২২ ওভার ১ বল খেলেই জয় পায় বাংলাদেশের যুবারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানো ভারতের যুবারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলটির দুই ওপেনারকেরই শূন্য রানে ফেরান পেসার মারুফ মৃধা। প্রথম ওভারের চতুর্থ বলে উসমান খান ক্যাচ দেন চার বলে শূন্য রান করে। নিজের পরের ওভারে এসে তিন বলে শূন্য রান করা শাহজিব খানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মারুফ।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

৭ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন মুহাম্মদ রিয়াজউল্লাহ ও অধিনায়ক সাইদ বেগ। ইকবাল হোসেন ইমনের বলে মারুফ মৃধার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইদ, ভাঙে ৪২ রানের জুটি। ৬৫ বলে ২৮ রান করা রিয়াজউল্লাহকেও আউট করেন ইমন।

জুটি গড়া দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। একপ্রান্তে কিছুটা লড়াই করেন ফারহান ইউসুফ। ৩২ বলে ৩২ রান করে দেবাশীষের বলে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। মারুফ দুই ও আল ফাহাদ, দেবাশীষ দেবা পান একটি করে উইকেট।

আরও পড়ুনঃ   জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।

২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর চাপ কিছুটা বাড়ে বাংলাদেশের জন্যও। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা।

দুজনের ৫৭ রানের জুটি ভাঙে ৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ভোলায় প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

আজকে এটা, কাল আপনারটার, পরশু আরেকটাতে হবে: নূরুল কবীর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

১০

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

১১

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

১২

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৫

১৪

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

১৫

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

১৬

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

১৭

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

১৮

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

১৯

রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

২০

Design & Developed by: BD IT HOST