৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাহিয়া মাহি এখন কোথায়?

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।

তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন।

আরও পড়ুনঃ   টাইমস স্কয়ারের ডিজিটাল বোর্ডে মমতাজ ও জায়েদ খান

ছবিতে দেখা যায়, এমব্রয়ডারি করা কিমোনো ফ্লোরাল টপসের সঙ্গে মাথায় কালো হ্যাট, পায়ে সিম্পল স্লিপারে সাদা মাটা ভাবে ছেলেকে নিয়ে টাইগার পার্কে ঘুরাঘুরি করছে। ছেলেকে মায়ের মমতায় আগলে রেখেছে।

এদিকে সুইমিং পুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মেতেছে মাহি। মা-ছেলের মিষ্টি হাসি যেন ভক্তদের আবেগঘন করে তুলেছে। ছেলের গালে মমতার ছোঁয়া এঁকে দিচ্ছেন, সময়টা যেন মা-ছেলের।

ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা কি যথাযথ জুটি নই ?’ সঙ্গে রয়েছে লাভ ইমোজি। ভক্ত-অনুরাগীর বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে আলভি নামে এক ভক্ত লিখেছেন, ‘দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।’

আরও পড়ুনঃ   ‘যখন আমি চুপ থাকি, এর মানে নতুন কিছু আসছে’

আরেকজনের বলেন, ‘মা তো মা হয় মায়ের কোন তুলনা হয় না।’ আয়াত খান নামে এক অনুরাগীর ভাষ্য, ‘আল্লাহ যেন আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে চলার তৈফিক দেন। আপনার ছেলেক নেক হায়াত দান করুক দু’আ রইলো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১০

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

১১

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

১২

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

১৪

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

১৫

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

১৬

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

১৭

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৮

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১৯

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST