১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বোমাতঙ্ক, ২৩৯ আরোহী নিয়ে ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক : আকাশপথে সেবাদানকারী ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে নিউইয়র্কগামী ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে। গভীর রাতে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বাই থেকে রওনা দিয়েছিল।

বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। পরে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয় বিমানটি থেকে। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে।

সেটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানটিতে ২৩৯ জন অরোহী ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, মুম্বাই থেকে রওনা দেওয়া এআই১১৯ ফ্লাইটে নিরাপত্তাজনিত একটি সতর্কবার্তা এসেছিল। সেই কারণে বিমানটিকে জরুরিভিত্তিতে দিল্লিতে অবতরণ করানো হয়েছে। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তারা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলকে লক্ষ্য করে ১০০ ‘কাতিউশা’ রকেট ছুড়ল হিজবুল্লাহ

প্রাথমিক ভাবে জানা গেছে, সোমবার গভীর রাত ২টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় ফ্লাইটটিতে।

সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরিস্থিতির কথা জানিয়ে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো বিমানটিকে অবতরণ করানো হয় দিল্লি বিমানবন্দরে।

পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “ফ্লাইটটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের আইসোলেশন রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে। সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যাত্রী ও বিমানকর্মীরা সকলেই নিরাপদে রয়েছেন।”

আরও পড়ুনঃ   মহানবীর রওজার চাবি বাহকের সঙ্গে কাবার ইমামের সাক্ষাৎ

সংবাদমাধ্যম বলছে, বর্তমানে বোম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ ফ্লাইটটি তল্লাশি করছে। খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয়পত্রও। তবে এখনও পর্যন্ত ফ্লাইটটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর পাওয়া গেছে।

এনডিটিভি বলছে, এয়ার ইন্ডিয়া এখনও এই ঘটনায় বিস্তারিত জানায়নি এবং তদন্ত চলছে। কর্তৃপক্ষ হুমকির প্রকৃতি যাচাই করার জন্য নিরাপত্তা কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অন্যদিকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে যাত্রী এবং ক্রুরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১০

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১১

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১২

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৩

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৪

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৫

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৬

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৯

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST