শিরোনামঃ হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা   |   দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর   |   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪   |   শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   |   হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড   |   নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ   |   রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি   |   বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা   |   গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন   |   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন   |   রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত   |   বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার   |   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক   |   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১   |   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ   |   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন   |   জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল   |   রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ   |   সাভারে পার্কিং করা বাসে আগুন   |   ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা   |   সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি   |   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত   |   দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়   |   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি   |   এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ   |   সেঞ্চুরি মিস করে যা বললেন বাংলাদেশি ওপেনার   |   ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের   |   শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান   |  
২২ মার্চ ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
Online version

তানোর-গোদাগাড়ীসহ প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীসহ প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। এর আগে সকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল’র সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত।

ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মার্চ) বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু হবে। সব প্রার্থীকেই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে তৃতীয় ধাপের ২৯ মে ও এবং চতুর্থ ধাপে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদের এ সাধারণ নির্বাচন হবে।

১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো- কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ। বাকি ১৩০টি উপজেলার ভোট হবে কাগজে ব্যালটে।

যেসব উপজেলায় ভোট
রাজশাহী বিভাগ: জয়পুরহাট জেলার ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর ও বদলগাছী; রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর; নাটোর জেলার সদর, নলডাঙ্গা ও সিংড়া; সিরাজগঞ্জ জেলার সদর (ইভিএম), কাজিপুর (ইভিএম) ও বেলকুচি (ইভিএম); পাবনা জেলার সাঁথিয়া (ইভিএম), সুজানগর (ইভিএম) ও বেড়া (ইভিএম)।

রংপুর বিভাগ: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর, নীলফামারী জেলার ডোমার ও ডিমলা; পঞ্চগড় জেলার সদর, তেতুলিয়া ও আটোয়ারী; কুড়িগ্রাম জেলার রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী; দিনাজপুর জেলার ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর; লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা; গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি।

খুলনা বিভাগ: মেহেরপুর জেলার সদর ও মুজিবনগর; কুষ্টিয়া জেলার খোকসা, সদর ও কুমারখালী; চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুড়হুদা, ঝিনাইদহ জেলার সদর ও কালীগঞ্জ; যশোর জেলার মনিরামপুর (ইভিএম) ও কেশবপুর (ইভিএম); মাগুরা জেলার সদর ও শ্রীপুর; নড়াইল জেলার কালিয়া; বাগেরহাট জেলার সদর, রামপাল ও কচুয়া; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর।

বরিশাল বিভাগ: পিরোজপুর জেলার সদর (ইভিএম), নাজিরপুর (ইভিএম) ও ইন্দুরকানী (ইভিএম) এবং বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ;।

ঢাকা বিভাগ: ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ; নারায়নগঞ্জ জেলার সদর ও বন্দর; গাজীপুর জেলার সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া; রাজবাড়ী জেলার কালুখালী ও পাংশা; গোপালগঞ্জ জেলার সদর, কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া; মানিকগঞ্জ জেলার সিংগাইর (ইভিএম) ও হরিরামপুর (ইভিএম); ফরিদপুর জেলার চরভদ্রাসন, মধুখালী ও সদর; মাদারীপুর জেলার সদর, শিবচর ও রাজৈর, শরিয়তপুর জেলার নড়িয়া (ইভিএম) ও ভেদরগঞ্জ (ইভিএম)। নরসিংদী জেলার সদর ও পলাশ, টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর; মুন্সীগঞ্জ জেলার সদর ও গজারিয়া; কিশোরগঞ্জ জেলার সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর; জামালপুর জেলার সদর (ইভিএম) ও সরিষাবাড়ি (ইভিএম); শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী, নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা; সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিাচং।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণাবাড়িয়া জেলার নাসিরনগর ও সরাইল, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ, লাকসাম, লাঙ্গলকোট ও মেঘনা; চাঁদপুর জেলার মতলব উত্তর (ইভিএম) ও মতলব দক্ষিণ (ইভিএম); ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী; বান্দরবান জেলার সদর, রোয়াংছড়ি, থানছি ও আলীকদম লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর, চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুন্ডু ও সন্দ্বীপ; নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া; কক্সবাজার জেলার কুতুবদিয়া (ইভিএম), সদর (ইভিএম) ও মহেশখালী (ইভিএম); রাঙ্গামাটি জেলার সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল; খাগড়াছড়ি জেলার মনিকছড়ি, লক্ষ্মীছড়ি, রামগড় এবং মাটিরাঙ্গা;।

প্রসঙ্গত, মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। এরমধ্যে প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনও নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, এখন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে কোনও সমর্থনসূচক তালিকা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া এবছর প্রার্থীরা রঙিন পোস্টারও ছাপাতে পারবেন। প্রচারণার সময়ও পাচ্ছে বেশি। তবে প্রার্থী হতে নতুন বিধিমালায় জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ লাখ টাকা জামানত দিতে হবে, আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৭৫ হাজার টাকা। আগে উভয়পদে জামানত ছিল ১০ হাজার টাকা।

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

1

দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

2

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

3

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

4

হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড

5

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

6

রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

7

বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

8

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

9

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

10

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত

11

বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

12

ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

13

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ

14

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

15

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

17

তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন

18

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

19

রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ

20

Design & Developed by: BD IT HOST