১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

অনলাইন ডেস্ক : অভিনয়ের পর এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম শিকদার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পাচ্ছে শুক্রবার। জানা গেছে, সিনেমাটি শুধু সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে।

২০১৭ সালে প্রকাশিত হয়েছিল কুসুমের লেখা ‘শরতের জবা’। এক নারীর রহস্যময় জীবন নিয়ে গল্পটি। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই ভৌতিক ঘরানার গল্পই এবার বড় পর্দায় আনলেন কুসুম।

আরও পড়ুনঃ   ক্রাশ খেয়ে সিনেমার নায়িকা হতে চাইলেন স্বস্তিকা!

ছবিটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খানিক সংশয়ে আছেন কুসুম। বললেন, ‘দেশের চলমান পরিস্থিতি ও প্রেক্ষাগৃহের অবস্থা, তাতে আমি কিছুটা সংশয়ে আছি। জীবনের প্রথম পরিচালনা কেমন হবে, কী হবে, দর্শকই-বা কীভাবে গ্রহণ করবেন? তারপরও আমি চাই দ্রুত আমার প্রথম পরিচালনার সিনেমাটা মুক্তি দিতে।’

কুসুম আরও বলেন, ‘দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’

আরও পড়ুনঃ   কুসুম শিকদারের বয়স কত?

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST