৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক কম দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে অশিক্ষকসুলভ আচরণ, মানসিক হেনস্থা ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। রবিবার (৬ অক্টোবর) সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিভাগের শিক্ষার্থীরা ‘আগে সিজি বাড়ান পরে শিক্ষক হন’, ‘থিওরি দিয়ে ল্যাব নয়, হাতেকলমে ল্যাব হয়’, ‘পরীক্ষা কমিটিতে আছি, ভাইভা পার করতে পারবি রে?’, ‘স্যার আপনার সিজি কত?’, ‘ব্যক্তিগত আক্রোশ খাতায় কেন?’, ‘২, ১ এ আমার কোর্স আছে পাস কেমনে করস দেখে নেব,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আগে শিখুন পরে শিখান’, ‘মাই ল্যাব মাই রুলস’, ‘সিজিপিএ বিলো ৩, কীভাবে শিক্ষক হয়?’ সহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে উপস্থিত হয়।

আরও পড়ুনঃ   হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য ভুলে অ্যাটেনডেন্স কেটে দেওয়া, ভাইভাতে বৈষম্য ও হেনস্থা, ব্যক্তিগত আক্রোশে খাতায় কম নম্বর দেওয়া, ল্যাবে কিছু না শিখিয়ে অযথা চিল্লাচিল্লি ও ভয় দেখান, প্রশ্ন করলে উত্তর না দিয়ে অপমান করা, শিক্ষকতায় অযোগ্যতাসহ নানা অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, সব সময় শিক্ষার্থীদের নানা রকম ভয়ভীতি দেখিয়েছে। শিক্ষার্থীরা কোনো প্রকার মতামত প্রদর্শন করলে তিনি তাদের পরিবার নিয়ে অপমান করেন। তিনি শিক্ষক হয়ে শিক্ষার্থীদের সঙ্গে অশিক্ষকসুলভ আচরণ করেছেন। আজ আমরা প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ   চারঘাটে ৭০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

এ সময় বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপন বাবু বলেন, ‘স্যার সব সময় অনৈতিক সুবিধা দিয়ে তার প্রিয় ছাত্রছাত্রী তৈরি করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে সাম্প্রদায়িক আচরণ করেন। এমনকি একজন শিক্ষার্থীর দাড়ি থাকলেও তাকে অপছন্দ করে কটূক্তি করেন। আমরা চাই তাকে সব প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হোক।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকার বলেন, ‘আমার কোনো শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত আক্রোশ নেই। তারা কেন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে এ বিষয়েও আমার কিছু জানা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST