২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের সম্ভাব্য সময়

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্র রাজনীতি থাকবে কিনা বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করব।

আরও পড়ুনঃ   চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ছাত্র রাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, আগের ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।

আরও পড়ুনঃ   হাসান আরিফের জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা

এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত নেয়ার জন্য পোল তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন। তবে উল্লেখযোগ্য একটি অংশ সংস্কারমূলক ছাত্র রাজনীতির পক্ষে মতামত দিয়েছেন।

উপাচার্য আরও জানান, ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরই রাকসু নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST