১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

খেটে খাওয়া মানুষের জন্য আরএমপি’র উদ্যোগ

স্টাফ রিপোর্টার : চলতি রমজান মাসে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত শুক্রবার (১৫ মার্চ) ২০২৪ খ্রিস্টাব্দ কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষি এসব পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করে।

আরও পড়ুনঃ   বিয়ে করছেন কবে ববি

রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছিল না। এ সংক্রান্ত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন। খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।
উদ্যোগের অংশ হিসেবে আজ ১৮ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্-এ প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পেরেছেন। পরবর্তীতে এই কার্যক্রমের ব্যাপ্তি বৃদ্ধি করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST