১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টা : রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

এসময় তাদের থেকে নগদ ২ হাজার ১৬০ টাকা ও একটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। রোববার উপজেলার বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চাঁদাবাজরা হলো- পুঠিয়া উপজেলার কুটিপাড়ার মৃত ওয়াইজ উদ্দিনের ছেলে শফিউল্লাহ (৫০), নামাজগ্রাম গ্রামের মৃত মহসিন আলী বাচ্চুর ছেলে জাহিদ হাসান (৩৬) ও চারঘাট উপজেলার তাতারপুর এলাকার আব্দুর রাহেদের ছেলে বাবু মন্ডল (৩৯)। সোমবার র‌্যাব-৫ অধিনায় মুনিম ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১টার দিকে জনৈক ব্যক্তি মোবাইলে জানায় কয়েক জন চাঁদাবাজ চাঁদার দাবিতে তার পণ্যবাহী মিনি-ট্রাকসহ ড্রাইভারকে বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ দোকানের সামনে আটকে রেখেছে এবং ড্রাইভারকে মারধর করছে। পরে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং চাঁদাবাজের মূলহোতাসহ তিন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় ও ভুক্তভোগী ড্রাইভারসহ পণ্যবাহী মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পণ্যবাহী গাড়ি/ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চাঁদা না দিলে ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধা প্রদানের বিষয়টি স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST