১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিক করে তামিমদের নাটকীয় জয় এনে দিলেন মেহেদী

অনলাইন ডেস্ক : বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ব্যাংকের বিপক্ষে নেমেছিল তামিম ইকবালের দল। ৩০৬ রানের টার্গেট দিয়েছিল তারা। সেই লক্ষ্যে একদম শেষ পর্যন্ত টিকে ছিল সিটি ক্লাব। শেষ ৬ বলে দরকার ছিল ১৬ রান। তামিম বল তুলে দেন শেখ মেহেদীর হাতে। ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করে দলকে তিনি এনে দেন দারুণ এক জয়।

ওভারের প্রথম বলে ১ রান নিয়ে অধিনায়ক সাজ্জাদুল ইসলামকে স্ট্রাইক দেন আশিক উল আলম। সাজ্জাদ এদিন ভালোই খেলেছিলেন খেলেছেন ৩৪ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে সিটি ক্লাবকে দেখিয়েছেন জয়ের স্বপ্ন। স্ট্রাইকে এসেই ফাইন লেগ দিয়ে চার মেরেছেন। পরের বলটায় লং অন দিয়ে মারেন ছক্কা। কিন্তু এরপরেই মেহেদীর জাদু।

আরও পড়ুনঃ   র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

চতুর্থ বলে আরেকবার উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন ৭৬ রান করা সাজ্জাদুল। পরের দুই বলেও এলবিডব্লিউতে উইকেট পেয়ে যান শেখ মেহেদী। হ্যাটট্রিকের মাধ্যমে প্রাইম ব্যাংককে এনে দেন তিন রানের জয়।

এবারের বিপিএলে ব্যাটে বলে ভালোই সময় পার করেছিলেন শেখ মেহেদী। ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্তি সিরিজেও। ওয়ানডে দলে জায়গা হয়নি, তাই জাতীয় দলের নিয়মিত এই মুখ যোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বিপিএলে সাকিব আল হাসানের সতীর্থ ছিলেন মেহেদী। ডিপিএলে সঙ্গী হলেন তামিমের। আর এবার দারুণ এক হ্যাটট্রিকে তামিম ইকবালের প্রাইম ব্যাংককে জেতালেন এই স্পিন অলরাউন্ডার।

এর আগে ওপেনার পারভেজ হোসেন ইমনের টানা দ্বিতীয় শতকের সুবাদে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তামিম। করেছেন মোটে ৬ রান। এরপরই দলের হাল ধরেন জাকির হাসান ও ইমন। ৭৭ বলে ৭৯ রান করে জাকির আউট হলেও উইকেটে টিকে থাকেন ইমন। ১১৩ বল থেকে ৫টি চার ও সমান সংখ্যক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

আরও পড়ুনঃ   ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন আয়ুশ

আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান দিপু এ দিন উইকেটে আসেন মিডলঅর্ডারে। ৩ বল খেলে ১ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন তিনি। আর মিঠুন করেছেন ৪২ রান। তাদের সম্মিলিত স্কোরের সুবাদে ৫০ ওভারে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। বিপরীতে সিটি ক্লাব ৭ উইকেটে করে ৩০২ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST