১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধার অভিযোগ

অনলাইন ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে বসিয়ে রাখেন বলে জানিয়েছেন আলালের একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার।
তিনি জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এরআগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই চেন্নাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে।

আরও পড়ুনঃ   দেশের কল্যাণে রুকনদের শিকারে প্রস্তুত থাকতে হবে : গোলাম পরওয়ার

কারামুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিদেশে যেতে কোনো বাধা নেই- উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকার পরও তাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। এরআগেও অপারেশনে যাওয়ার সময়ও তাকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুনঃ   আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে : গোলাম পরওয়ার

গত ২১ ফেব্রয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আজ শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

১০

সংসদ নির্বাচনে জামানত হারালেন যশোরের ২৪ প্রার্থী

১১

নাভারন-ভোমরা রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি

১২

নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো মহানগর জামায়াত

১৩

রাজশাহী-১ আসনের ফল পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর 

১৪

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

১৫

পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

১৬

বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

১৭

জামানত হারালেন রাজশাহীর ২০ প্রার্থী

১৮

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৯

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

২০

Design & Developed by: BD IT HOST