২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিটিভির মহাপরিচালক ওএসডি, জিএম পদে পরিবর্তন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ১৮ আগস্ট এক আদেশে তাঁকে বিটিভি থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বর্তমানে বিটিভির মহাপরিচালকের দায়িত্বে কেউ নেই।

জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম আজ বুধবার জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। আগামী নভেম্বর থেকে তাঁর অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে গতকাল মঙ্গলবার বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) পদেও পরিবর্তন আনা হয়েছে। এই পদে চলতি দায়িত্বে ছিলেন মাহফুজা আক্তার। তাঁকে তাঁর আগের পদ কন্ট্রোলার প্রোগ্রাম ম্যানেজারে পদায়ন করা হয়েছে। চলতি দায়িত্বে নতুন জিএম হয়েছেন নূরুল আজম। তিনি বিটিভির ঢাকা কেন্দ্রের বার্তা সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ   ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ আটক ১

ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ভোলায় প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

আজকে এটা, কাল আপনারটার, পরশু আরেকটাতে হবে: নূরুল কবীর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

১০

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

১২

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

১৩

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

১৪

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৫

১৬

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

১৭

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

১৮

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

১৯

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

২০

Design & Developed by: BD IT HOST