১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে দুই মানি চেঞ্জারের কার্যক্রম বন্ধের নির্দেশ







অনলাইন ডেস্ক : বেশি দামে ডলার বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই মানি চেঞ্জারের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মানি চেঞ্জার দুটি হলো, এভিয়া মানি চেঞ্জার এবং ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জ। আগামী ৯ মার্চের আগে মানি চেঞ্জার দুটি বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম প্রত্যাহার না করলে কেন্দ্রীয় ব্যাংক তাদের লাইসেন্স বাতিল করবে বলে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করে ঢাকার বিমানবন্দরের দুই মানি চেঞ্জারের অনিয়ম খুঁজে পায়। প্রতিষ্ঠান দুটি বেশি দামে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করেছে। তাদের ডলার ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। ডলার কেনার সময় গ্রাহকদের ভুয়া রসিদ দিচ্ছিল তারা।
দীর্ঘদিন ধরে দেশে চলছে ডলার সংকট। ব্যাংক ও মানি চেঞ্জারগুলোর অনিয়ম ডলার সংকটের অন্যতম কারণ বলছেন খাত সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে গত দুই বছরে ডলার নিয়ে অনিয়মের অভিযোগে বেশ কিছু মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত ও অনেক ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ   অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST