১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম







অনলাইন ডেস্ক : গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে স্বর্ণ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। ফলে আগামী জুনে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। পরিপ্রেক্ষিতে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজারের উজ্জ্বলতা বেড়েছে।

এ প্রেক্ষাপটে শুধু শুক্রবারই (১ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৮৬ ডলার ২১ সেন্টে। গত ডিসেম্বরের পর যা সবচেয়ে বেশি।

আরও পড়ুনঃ   অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সিস্টেম আপডেট, সোমবার থেকে উন্মুক্ত

আগের দিন (বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি) আউন্সপ্রতি স্বর্ণের দাম নিষ্পত্তি হয়েছিল ২০৪৬ ডলার ২৯ সেন্টে। অর্থাৎ ১ দিনের ব্যবধানে আউন্সে দর ঊর্ধ্বগামী হয়েছে প্রায় ৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৫০০ টাকা। এ নিয়ে টানা ২ সপ্তাহ বেঞ্চমার্কটির দর বাড়লো।

এরই মধ্যে ইউএস বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন আরও বেড়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির বার্ষিক বৃদ্ধি ছিল প্রায় ৩ বছরের মধ্যে সবচেয়ে কম। তাতে আসন্ন জুনে ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশা বেড়েছে।

আরও পড়ুনঃ   পেঁয়াজ ও চালের দাম কমেছে, বেড়েছে মসুর ডাল

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের প্রধান বার্ট মেলেক বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারণ, চলমান বছরের মাঝামাঝিতে সুদের হার কমাতে পারে ফেড। উদ্ভূত পরিস্থিতিতে ডলার সূচক এবং ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে স্বর্ণের সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST