১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী দারা প্রতিমন্ত্রী হওয়ায় গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার : ৫৬ রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় গণসংবর্ধনা দিয়েছেন পুঠিয়া-দুর্গাপুর সর্বস্তরের মানুষ।

শুক্রবার (৮ মার্চ) বিকালে ঢাকা থেকে পুঠিয়ার প্রবেশ দার গাঁওপাড়া ঢালান থেকে বিপুল পরিমান নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনার মাধ্যমে পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চে নিয়ে আসেন।

পুঠিয়া উপজেলাবাসীর আয়োজনে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় আব্দুল ওয়াদুদ দারাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন পুঠিয়া দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে আবারও ঋনী হয়ে গেলাম আমি। আমাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন। ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এবং পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব।

আরও পড়ুনঃ   জাতীয়তাবাদী তারেক জিয়া'র প্রজন্ম দলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।

জননেতা প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা আরও বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার আমাকে যে দায়িত্ব দিয়েছে তার নেতৃত্বে আমিও যেন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তার প্রতিদান হিসেবেই আজকে আমাকে প্রতিমন্ত্রী করেছে, দিয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আমার দেওয়া ওয়াদা পুরণ করবো।

আরও পড়ুনঃ   বাঘায় আইনি জটিলতায় নাগরিক সেবা বঞ্চিত বাজুবাঘা ইউনিয়নাসী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর এস এম একরামুল হক। সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক।

সংবর্ধণা অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম একরামুল হক, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST