১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি রকি (২৮) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকিবের প্রতিবেশী। গত তিন সপ্তাহ যাবত আসামি ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।
মামলা রুজুর পরবর্তীতে আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই আকতার হোসেন ও তার টিম রোববার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে এটা, কাল আপনারটার, পরশু আরেকটাতে হবে: নূরুল কবীর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৫

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

১০

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

১১

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

১২

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

১৩

রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

১৪

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত

১৫

ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

১৬

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

১৭

কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

১৮

সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি,মঞ্জুর ১৮

১৯

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

২০

Design & Developed by: BD IT HOST