২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার: গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর মতিহার থানার হরিজন পল্লি এলাকার একটি বাড়ি থেকে চুরির ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলো শ্রী অন্তর (২০) রাজশাহী মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইপার কলোনির শ্রী মদনের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার হরিজন পল্লি এলাকার সুমিত্রা গত ২১ জুন ২০২৪ তারিখ বিকাল ৫ টায় বাড়িতে তালা দিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান। পরের দিন সকালে তিনি জানতে পারেন তার বাড়ির ভেন্টিলেটর ভাঙ্গা। সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন যে, একটি ল্যাপটপ, মোবাইলই ফোন, সেলাই মেশিন ও এক জোড়া স্বর্ণের বালাসহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি কয়েক জনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   আইডি বাগানপাড়ায় প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা

আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: সাহাবুল ইসলাম ও তার টিম গত ২৬ জুন বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি অন্তরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামি অন্তরের কাছ থেকে চুরি হওয়া একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়। আসামি অন্তরের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় একটি মাদকের মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও অন্যান্য চোরাইমাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১১

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১২

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৩

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৪

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৬

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৭

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৯

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

২০

Design & Developed by: BD IT HOST