২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শুধু আইন প্রণয়নের মধ্যে সংসদ সদস্যদের কাজ সীমাবদ্ধ নয় : স্পিকার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করছেন। সে ক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন।

শনিবার (২২ জুন) তিনি জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) এর বাজেট হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এরপর তিনি অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও দিকনির্দেশনায় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বিআইপিএস এর মাধ্যমে রূপকল্প ২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশন সম্পর্কে আলোচনা করা যেতে পারে।

আরও পড়ুনঃ   জরিমানার পাশাপাশি নিষিদ্ধও হলেন পান্ত

স্পিকার আরও বলেন, বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যদের চাহিদামত দ্রুততম সময়ে বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। বাজেট হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত গ্রহণ করে সংসদ সদস্যগণ বাজেটের উপর গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় সক্ষম হচ্ছেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের সঞ্চালনায় বাজেট হেল্প ডেস্ক বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্ব মডারেট করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চোরাচালান বিরোধী অভিযানে ২২ গরু আটকের বিষয়ে বিজিবির বিবৃতি

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক এবং বিপিএটিসি’র রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১০

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১১

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১২

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৩

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৪

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৬

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৭

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৮

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৯

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST