১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অবসরেও সম্মান অটুট, বাগমারায় চেক বিতরণ অনুষ্ঠান

উপজেলা সদরে অবস্থিত সমিতির কার্যালয়ে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : শিক্ষকতার মহান পেশায় দীর্ঘদিনের অবদান শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরে অবস্থিত সমিতির কার্যালয়ে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আসাদুল হক সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগ কার্যালয় ভাঙচুর

অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অবসর গ্রহণকারী সমিতির সদস্যভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষক ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ১৬ জন, অফিস সহকারী ১ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৪ জন রয়েছেন। তাঁদের মাঝে সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বক্তারা বলেন, অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমিতির তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একদিকে যেমন সম্মাননার প্রতীক, অন্যদিকে তেমনি আর্থিক স্বস্তিরও উৎস।

উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বার্ষিক চাঁদার অর্থে গড়ে ওঠা এ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১১

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৩

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৫

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৬

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৮

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST