৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে মেসি বনাম ইয়ামালদের ফিনালিসিমার সূচি

অনলাইন ডেস্ক : ২০২৬ সাল বিশ্বকাপের বছর। ৪৮ দল নিয়ে এই মহাযজ্ঞ শুরু হবে জুনে। তার আগে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ হবে একই বছরের মার্চে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বর্তমান ইউরোপ সেরা স্পেনের।

এই ম্যাচে নিশ্চিতভাবে আলো থাকবে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ওপর। বর্তমান সময়ের টিনএজ সেনসেশন ইয়ামাল নাকি বিশ্ব সেরা মেসি দ্যুতি ছড়াবেন, সেটি দেখার প্রতীক্ষায় ফুটবল ভক্ত-সমর্থকরা।

২০২২ সালের বিশ্বকাপ ট্রফি যে দোহার লুসাইল স্টেডিয়ামে হাতে নিয়েছিলেন মেসি, সেখানেই ম্যাচটি হবে। আগামী বছরের ২৮ মার্চ শনিবার ছিল এই ম্যাচের প্রাথমিক সূচি। দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে ম্যাচটি একদিন এগিয়ে নেওয়ার কথা ভাবছে ফিফা।

আরও পড়ুনঃ   পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অবশ্য এখনো স্পেন বিশ্বকাপ নিশ্চিত না করায় এই ফিনালিসিমা হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ‘ই’ গ্রুপ থেকে যদি তাদের প্লে অফ খেলতে হয়, তাহলে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ বাতিল হতে পারে কিংবা আরো পেছানো হতে পারে। কারণ মার্চেই হবে প্লে অফ।

ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে নিজেদের দীর্ঘ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার আসন্ন সংস্করণের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয় গত মে মাসে হওয়া ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST