১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপৃরে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, শঙ্কায় কৃষক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে উপজেলার কাঁচা-পাকা আমন ধানের গাছ নুয়ে পড়েছে। তবে গতরাতের ভারী বর্ষণে বিল এলাকার ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি দ্রুত না সরলে ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, কয়েকদিনে উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে চলে দমকা হাওয়া। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো প্রবলবেগে বৃষ্টি হয়। গতরাতে ভারী বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সরেজমিনে দেখা গেছে উপজেলার ভাবিচা, চাপড়া, নিয়ামতপুর, বালাহৈর, সাংশৈল, কড়কড়িয়া, রামনগরসহ বিভিন্ন এলাকার মাঠঘাট তলিয়ে গেছে। ডুবে গেছে খেতের আমন ধান। অনেক এলাকায় ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। দুই একটা ছাড়া প্রায় সব খেতের ধানই মাটিতে হেলে পড়েছে।

আরও পড়ুনঃ   বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক উজ্জ্বল সরকার জানান, তিনি নিজের ও বর্গাসহ চার একর জমিতে আমন আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় তাঁর খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। তাতে ফলন পাওয়া যাবে কি না, তা নিয়ে আশঙ্কায় আছেন তিনি।

বর্গাচাষি খুদু মহন্ত বলেন, ‘কত কষ্ট করে ঋণ নিয়ে আমরা আবাদ করেছি। আর যখন কাটার সময় হলো, তখন পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি।’ এলাকার প্রায় সব খেতের ধানের একই অবস্থা বলে জানান তিনি ।

একই গ্রামের কৃষক গোপাল প্রামানিক জানান, ‘শেষ সময়ের বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়ে গেল। বিলে কিছু জমিতে ধান লাগিয়েছি। সেগুলো ডুবে গেছে। শুয়ে পড়া ধানগাছে কয়েক দিনের মধ্যেই পোকায় আক্রমণ করবে। এতে ধান চিটা হয়ে যাবে। খুব চিন্তার মধ্যে আছি।’

আরও পড়ুনঃ   রাবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কয়েকদিনের বৃষ্টিতে উপজেলায় কিছুটা আমন ফসলের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ৫০-৬০ হেক্টর আমন খেত নিমজ্জিত হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং তাঁরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন,‘জমির আইল কেটে পানি বের করে দিতে ও যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে।’

তিনি আরও বলেন, রোদ উঠলে আর দু’চার দিনের মধ্যে পানি শুকিয়ে গেলে পড়ে যাওয়া আমন ধানের তেমন একটা ক্ষতি হবে না বলে জানান এই কৃষি কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১০

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১১

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১২

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৬

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

১৭

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

১৮

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

১৯

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST