৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ডিভোর্সি মেয়েকে স্বাগত জানাতে ব্যান্ডপার্টির আয়োজন বাবার

অনলাইন ডেস্ক : যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের নির্যাতনের শিকার মেয়ে তালাক নেওয়ার পর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধুমধাম করে মেয়েকে ঘরে ফিরিয়ে এনেছেন একজন বাবা। এ লক্ষ্যে রীতিমতো ব্যান্ডপার্টির আয়োজন করেছিলেন তিনি। উত্তরপ্রদেশের কানপুর জেলায় ঘটেছে এই ঘটনা।

ওই ব্যক্তির নাম অনিল কুমার। তিনি ভারতের সরকারি টেলিযোগাযোগ কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেডে (বিএসএনএল) চাকরি করেন। তার মেয়ে উরভি (৩৬) একজন প্রকৌশলী, রাজধানী নয়াদিল্লির পালাম বিমানবন্দরে চাকরি করেন। ২০১৬ সালে এক কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গে নয়াদিল্লিতেই থাকতেন উরভি। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।

এনডিটিভিকে অনিল কুমার বলেন, ‘বিয়ের সময় আমার মেয়েকে যেভাবে ধুমধাম করে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম, এখন আবার সেভাবেই তাকে বরণ করে নিতে চাই। এজন্যই এ আয়োজন। আমরা চাই, উরভি আবার নতুন করে তার জীবন শুরু করুক।’

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

‘তাছাড়া আরও একটি উদ্দেশ্য রয়েছে। এই ব্যান্ডপার্টির অনুষ্ঠানের মাধ্যমে আমি সমাজকে বার্তা দিতে চাই যে লোকজন যেন তাদের মেয়েদের প্রতি সহানুভূতিশীল হয়, দাম্পত্য জীবনে অসুখী বা তালাকপ্রাপ্ত মেয়েকে যেন বোঝা মনে না করে।

উরভির সঙ্গেও যোগাযোগ করেছিল এনডিটিভি। তিনি জানিয়েছেন, টানা আট বছর যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করেছেন তার স্বামী-শ্বশুরবাড়ির লোকজন।

‘দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু টানা আট বছর ধরে স্বামী-শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের নির্যাতন, প্রহার, অপমান, খোঁটা সহ্য করেছি। কিন্তু সবকিছুরই সীমা আছে। তারা সেই সীমা অতিক্রম করে গিয়েছিল।’

উরভির মা কুসুমলতা এনডিটিভিকে বলেন, ‘আমি আমার মেয়ে-নাতনির জন্য পথ চেয়ে বসে আছি। তারা আমাদের সঙ্গেই থাকবে।’

আরও পড়ুনঃ   আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

গত ২৮ ফেব্রুয়ারি দিল্লির একটি পারিবারিক আদালত উরভির তালাক আবেদন মঞ্জুর করেন। তারপর এতদিন মেয়েকে নিয়ে দিল্লিতেই ছিলেন তিনি। সোমবার কানপুরে বাবার বাড়িতে আসেন।

অনিল কুমারের প্রতিবেশী ইন্দ্রভান সিং এনডিটিভিকে বলেন, ‘আমরা উরভির তালাকের খবর আগেই পেয়েছিলাম; গতকাল বাড়ির সামনে ব্যান্ডপার্টি দেখে ভেবেছিলাম যে সম্ভবত দ্বিতীয়বার উরভির বিয়ে হতে যাচ্ছে।’

‘কিন্তু যখন আমরা জানলাম যে অনিল মেয়ে স্বাগত জানানোর জন্য এই আয়োজন করেছে…রীতিমতো চমৎকৃত হয়েছি। এটা ছিল অসাধারণ অনুভূতি।’

দ্বিতীয়বার বিয়ে করবেন কি না— প্রশ্নের উত্তরে উরভি বলেন, ‘অতীতের তিক্ততা ভুলতে, নিজেকে গুছিয়ে নিতে এখন আমার কিছু সময় প্রয়োজন। তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST