১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘ছেলে মুক্তি পেয়েছে এটাই আমাদের জন্য ঈদ’

অনলাইন ডেস্ক : সোমালিয়ার জলদস্যুদের মুক্তিপণ দিয়ে জিম্মি ২৩ নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজ মুক্ত করা হয়েছে। নাবিকদের জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার খবরে জয় মাহমুদের পরিবারে আনন্দের বন্যা বইছে। দীর্ঘ এক মাস পর সন্তানের মুক্তির খবরে আনন্দে আত্মহারা হয়ে যান তার বাবা-মা। সোমবার (১৫ এপ্রিল) জয় মাহমুদের বাবা জিয়াউর রহমান নিজের অনুভূতি প্রকাশ করেন।

জিয়াউর রহমান বলেন, ছেলে মুক্তি পাওয়ার পর ফোন দিয়ে ভোরে আমাদের জানান। ছেলে ফোন দিয়ে যখন বলেছে চিন্তা করার দরকার নেই, তখন থেকে কিছুটা স্বস্তিতে আছি। ঈদের দিনেও আমাদের বাড়িতে কোনো আনন্দ ছিল না। সন্তান যদি অস্ত্রের মুখে থাকে আমরা কীভাবে ভালো থাকতে পারি। ছেলে ছাড়া পেয়েছে শোনার পর থেকেই বাড়িতে সবার মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুনঃ   আজ অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষদিন

জয় মাহমুদের মা আরিফা বেগম বলেন, ঈদের দিন তেমন রান্না-বান্নাও করিনি। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, আল্লাহ আমার কথা রেখেছেন। আমার ছেলে মুক্তি পেয়েছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ছেলে মুক্তি পেয়েছে এটাই আমাদের ঈদ।

জিম্মি অবস্থা থেকে ছেলেকে মুক্ত করায় সরকার ও জাহাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দ্রুত তার সন্তানকে দেশে ফিরিয়ে আনতে অনুরোধ জানান জয় মাহমুদের মা আরিফা বেগম।

জয় মাহমুদের চাচাতো ভাই মারুফ হোসেন বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর জয় ভাই প্রথমে আমাকে একটি মেসেজে জানায়। আবার যখন মুক্ত হয় সেই খবরও আমাকে প্রথমে ফোন দিয়ে বললে আমি চাচা-চাচিকে জানাই। জলদস্যুদের হাতে জয় ভাই জিম্মি হওয়ার পর থেকেই আমাদের বাড়িতে সবাই দুশ্চিন্তায় ছিল। ঈদের দিনেও বাড়িতে কারো মুখে হাসি ছিল না। তবে মুক্তির খবর পাওয়ার পর থেকে সবাই অনেক আনন্দিত।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

পাঁকা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মজিবর রহমান বলেন, জয় মাহমুদের জলদস্যুদের হাত থেকে মুক্তির খবরে তার পরিবারের সঙ্গে এলাকাবাসীও খুশি হয়েছে। যত দ্রুত সম্ভব জয়সহ সকল জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনা হোক।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা মুক্তিপণ দাবি করে। দীর্ঘ এক মাস পর মুক্তিপণ পেয়ে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজকে মুক্ত দিল সোমালিয়ার জলদস্যুরা। তবে কত মুক্তিপণে জলদস্যুরা নাবিকদের মুক্ত করেছে তা মালিকপক্ষ ও বিমা কোম্পানি কেউ প্রকাশ করেনি। তবে সোমালিয়ার কয়েকটি গণমাধ্যম বলছে মুক্তিপণ হিসেবে জলদস্যুরা ৫ মিলিয়ন ডলারের বেশি নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST