৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি।

টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ (বুধবার) প্রকাশ করেছে আইসিসি। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন মিরাজ।

ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৭৩।

আরও পড়ুনঃ   নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপনের কর্মসূচি

পারফরম্যান্সের প্রভাব পড়েছে অন্যান্য র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় মিরাজ এগিয়েছেন ৮ ধাপ, বর্তমানে আছেন ৫৫তম অবস্থানে। অন্যদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন দুই ধাপ, অবস্থান এখন ২৪তম।

বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে এখন ১৬তম, নাইম হাসান ছয় ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST